Wikipedia

Search results

Wednesday, 5 June 2019

মুশফিক এর চোখে পানি

আচ্ছা রানআউট টা হওয়ার পর মুশির মুখ টার দিকে একবার চেয়েছিলেন?

ছেলেটা থপ করে হাটু গেরে মাসে বসে পড়েছিল। চোখ টা ছল ছল করছিলো।

নিজের ঠোঁট কামড়ে ধরছিলো বার বার। শেষ ওভাবে একটা বাউন্ডারিতে বার বার এক রাশ হতাশা নিয়ে তাকাচ্ছিল।

আমি আপনি ক্রিকেট বোদ্ধা হয় যেই মুশিকে তাড়িয়ে দিচ্ছি, গালাগালি করছি, সেই মুশি আমার আপনার চেয়ে ক্রিকেট টা অনেক বেশী বুঝে, দেশ টাকে অনেক বেশী ভালোবাসে।

অনায়েসেই বলা যায় মুশি বাংলাদেশের সেরা ব্যাটস ম্যান। এবং আমার দেখা সেরা কিপার ও। হাইট এর কারণে অনেক কিছু তার কাছে প্রতিবন্ধকতা।

তাও সে সুপারম্যানের মতো ডাইভ দেয়, ক্যাচ ধরে। কালকেও একটি অসাধারণ ক্যাচ নিয়েছে।

দিন শেষে মুশি আমার। MR15 হ্যাশট্যাগে আমি সবসময় তাকে দেখে যেতে চাই।

ভুল মানুষের ই হয়। তীব্র সমালোচনা করে তাকে ভেঙে দিবেন না। শক্তি জোগান দেন। এই মুশি মাশরাফির বাংলাদেশ এই বঙ্গে কাপ আনবেই।

ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment